×

জাতীয়

রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় ৬ হ্যান্ডগ্রেনেড ও ৭২৬ গুলি উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ এএম

রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় ৬ হ্যান্ডগ্রেনেড ও ৭২৬ গুলি উদ্ধার

ছবি: ডিএমপি

রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে মরিচা ধরা ছয়টি হ্যান্ডগ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ এগুলো উদ্ধার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে জানানো হয়, বনানী ডিওএইচএসের ৫ নম্বর সড়কে লেক পাড়ের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর মরিচা ধরা পুরোনো ছয়টি হ্যান্ডগ্রেনেড উদ্ধার করা হয়। এছাড়া হ্যান্ডগ্রেনেডের পাশাপাশি ৯টি ম্যাগাজিন ও ৭২৬টি গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঝুঁকিপূর্ণ বিবেচনায় জনস্বার্থে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল উদ্ধারপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করে এগুলো নিষ্ক্রিয় করে।

এ বিষয়ে ডিএমপি জানিয়েছে, উদ্ধার হওয়া হ্যান্ডগ্রেনেডগুলো সামরিক কাজে ব্যবহৃত হয়। যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও গুলি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন: বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App