×

জাতীয়

ধনী রাষ্ট্রগুলোকে বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম

ধনী রাষ্ট্রগুলোকে বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

ছবি: সংগৃহীত

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, জাহাজ ভাঙ্গা শিল্পকে নিরাপদ ও পরিবেশবান্ধব করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বাংলাদেশ সরকার আন্তর্জাতিক ও জাতীয় উভয় ক্ষেত্রেই শিপিং কার্যক্রম পরিচালনায় আইএমও এর অনুসৃত নীতি অনুসারে গ্রীণহাউজ গ্যাস নিঃসরণ কমাতে বদ্ধপরিকর।

মঙ্গলবার (১০ নভেম্বর) লন্ডনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন(আইএমও) কাউন্সিলের ১৩৩তম অধিবেশনে বক্তৃতাকালে এসব কথা বলেন। 

ড. এম সাখাওয়াত হোসেন উন্নত বিশ্বের ধনী রাষ্ট্রগুলোকে বাংলাদেশের পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক ও জাতীয় উভয় ক্ষেত্রেই শিপিং কার্যক্রম পরিচালনায় আইএমও এর অনুসৃত নীতি অনুসারে গ্রীণহাউজ গ্যাস নিঃসরণ কমাতে বদ্ধপরিকর।  এছাড়াও জাহাজ নির্মাণ শিল্পকে পরিবেশবান্ধব ও নিরাপদ করতে সরকার কাজ করছে। 

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর সংলগ্ন বে টার্মিনাল নির্মাণ প্রকল্প ও মোংলা সমুদ্র বন্দরকে গ্রীন পোর্টে রুপান্তর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি সমুদ্র বন্দরকেও গ্রীন পোর্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ সরকারের গৃহীত পরিবেশবান্ধব এ সকল বৃহৎ কর্মযজ্ঞে বিনিয়োগ করতে উন্নত রাষ্ট্র সমূহকে উদাত্ত আহবান জানাচ্ছি।

বাংলাদেশের বিশ্বমানের মেরিন একাডেমী গুলোতে আফ্রিকা, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এলডিসি এবং স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস  (এসআইডিএস) ভুক্ত দেশগুলোর ১০ জন মেধাবী মেরিন ক্যাডেটকে বৃত্তি প্রদান করা হচ্ছে বলে জানান নৌপরিবহন উপদেষ্টা। 

সোমালিয়া উপকূলসহ আন্তর্জাতিক বিভিন্ন নৌ রুটে জলদস্যুদের জাহাজ ছিনতাই, নাবিকদের  অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ক্রমাগত বেড়ে যাওয়ায় নৌপরিবহন উপদেষ্টা বাংলাদেশের পক্ষে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি আন্তর্জাতিক সস্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে শীঘ্রই এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান কামনা করেন। বিশ্ব নেতৃবৃন্দের রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্যমত্য এ সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে উপদেষ্টা অভিমত ব্যক্ত করেন। তিনি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক টেকসই ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক শিপিং পরিচালনায় আইএমও কাউন্সিল এবং বিশ্ব নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App