×

জাতীয়

মনোনয়ন বাণিজ্যে এমপিদের চরিত্র নষ্ট হচ্ছে : সাবেক সিইসি রউফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১১:৩০ পিএম

মনোনয়ন বাণিজ্যে এমপিদের চরিত্র নষ্ট হচ্ছে : সাবেক সিইসি রউফ

ছবি: সংগৃহীত

মনোনয়ন বাণিজ্যের কারণেই সংসদ সদস্যদের (এমপি) চরিত্র নষ্ট হচ্ছে, এ জন্য আনুপাতিক হারে নির্বাচনের পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ। 

বুধবার (২০ নভেম্বর) নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আমন্ত্রণে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসেন সাবেক এই সিইসি।

বিচারপতি আব্দুর রউফ বলেন, সংসদীয় পদ্ধতি থাকবে। আমেরিকান ওই দিকের বিশিষ্ট সিস্টেম আনার দরকার নাই। নির্বাচনকে সরলীকরণ করতে হবে। মনোনয়ন বাণিজ্য যদি বন্ধ করা না যায় সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। কেননা, মনোনয়নপত্র বাণিজ্যটাই নির্বাচনটাকে ট্রেডিংয়ে এনেছে। ২০ কোটি টাকা দিয়ে কিনব, ১০ কোটি টাকা ছড়াব। পাঁচ বছর থাকলে দুইশ, আড়াইশ কোটি টাকা লাভ করব, সোজা হিসাব। এমপি চরিত্র নষ্ট হচ্ছে এজন্য। কাজেই আনুপাতিক হারে নির্বাচন করেন।

নতুন থিওরি দিয়ে সাবেক এই সিইসি বলেন, দেশের সাধারণ মানুষ, তাদের দিয়ে তৃণমূল পর্যায়ে ভোট চালান। কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ কিচ্ছু নেবেন না। তাদের মনকে দৃঢ় করেন। তারা দেশের মালিক। তাদের ওপর দায়িত্ব দেন। এখানে ভোটকেন্দ্রগুলো স্থায়ী করেন। আড়াই লাখ ভোটকেন্দ্র করেন। প্রতি কেন্দ্রে ৫শর বেশি ভোটার থাকবে না। ভোটার ক্লাব করেন। ১১ জনের নির্বাহী কমিটি থাকবে। পাঁচজন মহিলা, ছয়জন পুরুষ; তারা ভোটটা চালাবে। ছাত্র-জনতা শিক্ষিত যারা আছেন, তারা স্বেচ্ছাসেবা দিয়ে আইন-শৃঙ্খলা দেখবে।  

তিনি বলেন, ভোট দেবে মানুষ দলকে। যখন দলকে দেবে, তখন পয়সা খরচের বিষয় থাকবে না। (মনে করি) ১২ কোটি ভোটার, নয় কোটি লোক ভোট দিল। ১৫টা দল আছে। ভোট যদি নয় কোটি হয়ে থাকে, ৩০০ আসন থাকলে ৩ লাখ ভোট হলে হয়। কাজেই কোনো দল তিন লাখ পেলে সংসদে একজন, ছয় লাখ হলে দুইজন এভাবে আসন পাবে। এভাবে আনুপাতিকহারে ভোটের ব্যবস্থা করা যেতে পারে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের দায়ের কোপে প্রাণ গেল নেশাগ্রস্ত ছেলের

মায়ের দায়ের কোপে প্রাণ গেল নেশাগ্রস্ত ছেলের

১১ দল ছেড়ে নতুন কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

১১ দল ছেড়ে নতুন কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

ইতালির কোচ হওয়ার প্রস্তাব যে কারণে ফিরিয়ে দিলেন গার্দিওলা

ইতালির কোচ হওয়ার প্রস্তাব যে কারণে ফিরিয়ে দিলেন গার্দিওলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App