×

জাতীয়

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আসিফ ও সারজিসের পোস্ট, যা লিখলেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১২:১৯ এএম

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আসিফ ও সারজিসের পোস্ট, যা লিখলেন

ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিন বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে তিনবারের প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনটি ছবি পোস্ট করে আসিফ লেখেন, ‘আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত, সশস্ত্র বাহিনী দিবস-২০২৪।’ আরেকটি ছবি পোস্ট করে সারজিস লেখেন, ‘আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে, সশস্ত্র বাহিনী দিবস-২০২৪।’

সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়াকে আনতে পেরে গর্বিত হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। একযুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।’

 আর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোয় তিন বাহিনীর প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, ‘আজকে তিনি ম্যাডামকে (খালেদা জিয়াকে) যে সম্মান দেখিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ। তাতে আজকে গোটা জাতি আনন্দিত।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে অগ্নিকাণ্ড একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ড একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App