×

জাতীয়

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ এএম

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়া দীর্ঘ ১৫ বছর পর সেনাকুঞ্জে যান। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা।

খালেদা জিয়া দীর্ঘ ১৫ বছর পর সেনাকুঞ্জে যান। সেখানে তিনি হয়ে ওঠেন সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যমণি। তাকে এক নজর দেখতে এবং তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ভিড় করেন অতিথিরা।

সরকারপ্রধান ড. ইউনূসও নিজ আসন ছেড়ে বেগম জিয়ার কাছে এগিয়ে যান। তিনি বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন। এ সময় ড. ইউনূস বলেন, এক যুগের বেশি সময় ধরে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়া রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাননি। তাকে এখানে আনতে পেরে আমার আনন্দিত এবং গর্বিত।

তিনি বলেন, দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারো ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।

আরো পড়ুন : খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আসিফ ও সারজিসের পোস্ট, যা লিখলেন

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে তিনবারের প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনটি ছবি পোস্ট করে আসিফ লেখেন, ‘আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত, সশস্ত্র বাহিনী দিবস-২০২৪।’ আরেকটি ছবি পোস্ট করে সারজিস লেখেন, ‘আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে, সশস্ত্র বাহিনী দিবস-২০২৪।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে খালেদা জিয়ার সঙ্গে গণ–অভ্যুত্থানের অন্যতম প্রধান তিন নেতা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাক্ষাতের ছবিসংবলিত ফটোকার্ড প্রকাশ করা হয়। এই ফটোকার্ডে ছবির ওপরে লেখা হয়, ‘সোনালী অতীত, গর্বিত ভবিষ্যৎ’। ওই ছবিতে এই তিন উপদেষ্টাকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ৩টা ৩৫ মিনিটে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গাড়ি থেকে নেমে তিনি হুইল চেয়ারে বসে অনুষ্ঠানস্থলে যান। কারামুক্ত হওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে অংশ নিতে ঘরের বাইরে বের হলেন। গত এক যুগের মধ্যে এই প্রথম অংশ নেন সেনাকুঞ্জের বার্ষিক আয়োজনে।

সেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাকে অভ্যর্থনা জানান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App