×

জাতীয়

সংস্কার নিয়ে মহানবী প্রসঙ্গ টেনে যে মন্তব্য করলেন বায়তুল মোকাররম খতিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম

সংস্কার নিয়ে মহানবী প্রসঙ্গ টেনে যে মন্তব্য করলেন বায়তুল মোকাররম খতিব

খতিব মুফতি আবদুল মালেক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক বলেছেন, সত্যিকার বৈষম্যহীন সংস্কার হচ্ছে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী সংস্কার। শুক্রবার (২২ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার বয়ানে এ কথা বলেন তিনি।

মুফতি আবদুল মালেক বলেন, ‘আমাদের দেশ স্পর্শকাতর অবস্থায় আছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি- সমতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। বৈষম্য দূর করতে গিয়ে যদি আবার বৈষম্য সৃষ্টি হয় তাহলে এটা হবে- বৈষম্য শব্দের অপব্যবহার ও শহীদের রক্তের প্রতি অবিচারের নামান্তর।’

মুফতি আবদুল মালেক বলেন, ‘যে কোনো সংস্কারের আগে জেনে নেবেন এ বিষয়ে মহান আল্লাহ ও তার রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে গেছেন। সে অনুযায়ী সংস্কার করা হলেই সত্যিকার সংস্কার সাব্যস্ত হবে। নারীকে পুরুষ আর পুরুষকে নারী বানিয়ে দেয়া ও পশ্চিমা সংস্কৃতি এ দেশে ছড়িয়ে দেয়া সংস্কার নয়। আমরা চাই, এ দেশে সব ধর্মের মানুষ পরস্পর শান্তিতে থাকুক।’

এর আগে গত সপ্তাহের বয়ানে মুফতি আবদুল মালেক বলেন, ‘আল্লাহর রাস্তায় দীন প্রতিষ্ঠার জন্য যারা শত্রুর বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করে তারা হলো মূল শহীদ। এ ছাড়াও ন্যায়সংগত অধিকার আদায়ের জন্য যারা আন্দোলন করে তাদের প্রতি অন্যায়ভাবে জুলুম করে যদি তাদের হত্যা করা হয় তাহলে তারাও শহীদ হিসেবে গণ্য হবে। এই শহীদের রক্তের প্রতি সম্মান জানানো এবং তাদের আন্দোলনের উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের সবার দায়িত্ব।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App