×

জাতীয়

সেরা ছবিই নয়, এর মাঝেই বিপ্লবের স্পন্দন নিহিত: মুশফিকুল ফজল আনসারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৬:২০ পিএম

সেরা ছবিই নয়, এর মাঝেই বিপ্লবের স্পন্দন নিহিত: মুশফিকুল ফজল আনসারী

সেনাকুঞ্জে খালেদা জিয়ার উপস্থিতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস। ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে খালেদা জিয়ার উপস্থিতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন খ্যাতিমান সাংবাদিক ও মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুকে এ স্ট্যাটাস দেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন- ‘কেবল দিনের সেরা ছবিই নয়; এর মাঝেই নিহিত বিপ্লবের স্পন্দন, দ্রোহের ডাক, ত্যাগ-তিতিক্ষার গল্প, আর অবর্ণনীয় দুঃখ পেরিয়ে বাংলাদেশের উজ্জ্বল আগামীর প্রতিশ্রুতি’।

বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রায় একযুগ পর অংশগ্রহণ করেন। অধ্যাপক ড. ইউনূস প্রধান অতিথি হিসেবে বক্তৃতার শুরুতেই খালেদা জিয়াকে অনুষ্ঠানে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের তিন তরুণ উপদেষ্টা।

আরো পড়ুন: ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই: টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস

ভাইরাল ছবি

বিএনপির মিডিয়া সেল প্রকাশিত ছবিতে দেখা যায়, খালেদা জিয়ার সঙ্গে কথা বলছেন উপদেষ্টা মাহফুজ আলম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। কুশল বিনিময়কালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করেন মাহফুজ আলম। তিনি বলেন, ‘ম্যাডাম আপনার শরীর কেমন?’ এসময় খালেদা জিয়া জানান, ‘না, বেশি ভালো না।’ 

মাহফুজ আলম তখন বলেন, ‘আপনাকে ভালো থাকতে হবে। সামনে আসলে একটা কনফিডেন্স বের হয়।’ 

কুশল বিনিময় শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক আইডিতে তিনটি ছবি শেয়ার দিয়ে লেখেন, ‘আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত।’ এছাড়া কুশল বিনিময়ের একটি ভিডিও শেয়ার করে এ উপদেষ্টা তার ফেসবুক পেজে লিখেন, সোনালী অতীত, গর্বিত ভবিষ্যৎ।

এ সময় বিএনপি চেয়ারপারসন জুলাই-আগস্টে ছাত্রদের অবদানের কথা স্মরণ করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

এইচএসসি বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App