×

জাতীয়

শহীদ নাফিজের পরিবারকে আর্থিক সহায়তা করলো বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০১:২৬ পিএম

শহীদ নাফিজের পরিবারকে আর্থিক সহায়তা করলো বিএনপি

তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন। ছবি : ভোরের কাগজ

‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সঙ্গে দেখা এবং আর্থিক অনুদান প্রদান করা হয়। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মহাখালী ওয়্যারলেস গেটে শহীদ নাফিজের বাসায় এই অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

রিজভী বলেন, শিশু কিশোর তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন। একজন ব্যক্তি জোর করে ক্ষমতায় থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেয়নি। আগামী দিনের ভবিষ্যতকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগ বরাবর মানুষের গলা টিপে ধরে এক পরিবারের রাজত্ব কায়েম করেছিল।

তিনি বলেন, নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে। পাঠ্যবই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছে। যেনো তেনো ভাবে টিকে থাকতে সবরকম কাজ করেছে আওয়ামী লীগ সরকার। বেনজীর, হারুনদের মতো লোক তৈরি করে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে।

তিনি বলেন, নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ, মুগ্ধ, আবু সাইদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন। 

এসময় নাফিজের মা, হত্যাকারীদের বিচার এবং নাফিজ যেখানে শহীদ হন সেখানে নাফিজ চত্ত্বর ঘোষণার দাবি জানান। আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারে'র সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন) সহ বিএনপির নেতাকর্মীরা।

আরো পড়ুন : খালেদা জিয়ার বিদেশযাত্রায় রাজনীতি কোথায়?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App