×

জাতীয়

যেসব সংস্কারের সুপারিশ করলো নির্বাচন সংস্কার কমিশন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩২ পিএম

যেসব সংস্কারের সুপারিশ করলো নির্বাচন সংস্কার কমিশন

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ছবি : সংগৃহীত

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থীর নির্বাচন না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন।

শনিবার (২৩ নভেম্বর) কমিশনের পক্ষ থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

বদিউল আলম বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা আলোচনা হয়েছে। সব নির্বাচন প্রত্যক্ষ হওয়ার কথা বলেছেন কেউ কেউ। স্থানীয় সরকার নির্বাচন সংসদীয় পদ্ধতিতে না হয়ে নির্দলীয় হওয়ার বিষয়ে কথা হয়েছে।  

তিনি বলেন, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগের কথা এসেছে। প্রযুক্তি ব্যবহারের কথা এসেছে। সংস্কার কমিশনও এ নিয়ে ভাবছে, বিশেষ করে  প্রবাসীদের ভোটের ব্যাপারে। কতো শতাংশ ভোট পেলে নির্বাচিত হবেন সে বিষয়েও বলেছেন।

তিনি আরো বলেন, না ভোট ফিরিয়ে আনার জন্য সুপারিশ করার কথা বলা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত না হন, সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। 

আরো পড়ুন : সংস্কারের আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে যেসব প্রশ্ন


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App