×

জাতীয়

দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে: বাণিজ্য উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম

দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে: বাণিজ্য উপদেষ্টা

দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে। প্রতীকী ছবি

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে। তিনি বলেন, আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করা যায়। চাহিদা এবং যোগানের বিষয়কে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি। এজন্য সহযোগিতা এবং দোয়া কামনা করছি।

শনিবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাভাতা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

স্বৈরশাসক হাসিনার সরকারের সমালোচনা করে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে বিগত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভিক্ত ছিল। ভীতসন্ত্রস্ত ছিল।

আরো পড়ুন: সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ সংস্কার কমিশনের

তিনি আরো বলেন, আজকে ক্রিমিনালাইজেশন ইজ এভরি সেক্টর, ব্যবসা-ব্যাকিং হোক, সাংবাদিকতা হোক… আমাদের জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছে। এমন একটা অবস্থা থেকে ছাত্র-জনতার আন্দোলনের ওপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকার সংগঠিত হয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে কীভাবে একটা মর্যাদাপূর্ণ সমাজে আমরা রূপান্তরিত করতে পারি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগপত্রে কী লিখেছেন পুতুল?

পদত্যাগপত্রে কী লিখেছেন পুতুল?

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএমই ঋণ নিতে কী লাগবে?

এসএমই ঋণ নিতে কী লাগবে? ব্যবসা শুরু থেকে সম্প্রসারণ- জামানত, কাগজপত্র, যোগ্যতা ও সুদের হার জানুন

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App