×

জাতীয়

বঙ্গবাজারে পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগে তাপস-আফজালসহ ৩০ জনের নামে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম

বঙ্গবাজারে পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগে তাপস-আফজালসহ ৩০ জনের নামে মামলা

ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারে দুই বছর আগে পরিকল্পিতভাবে আগুন দেয়ার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

গত শুক্রবার ক্ষতিগ্রস্তদের পক্ষে মিরপুর এলাকার বাসিন্দা কামাল হোসেন রিপন নামে এক ব্যক্তি বাদী হয়ে ৫০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ এনে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ শনিবার এর প্রতিবেদন পাঠিয়েছে আদালতে, যাতে মামলা দায়েরে বিলম্বের কারণ উল্লেখ করা হয়েছে। 

মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস , দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, জহিরুল ইসলাম, মোহন ঢালী, মনোয়ার হোসেন মনু, লোকমান খান, বেলায়েত হোসেন, রুবেল, হুমায়ুন কবির, শাহাবুদ্দিন , আব্দুল হান্নান,  হাসানসহ ১৮ জনের নাম উল্লেখ রয়েছে।

২০২৩ সালের ৪ এপ্রিল ভোররাতে উল্লেখযোগ্য ব্যক্তিরা পরস্পরের জোগসাজসে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয় বলে উল্লেখ করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App