×

জাতীয়

৩ কলেজের শিক্ষার্থীদের তাণ্ডবে রণক্ষেত্র ডেমরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০২:২২ পিএম

ঢাকার তিন কলেজের শিক্ষার্থীদের তাণ্ডবে রণক্ষেত্রের রূপ নিয়েছে ডেমরা। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ডিএমআরসি শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় স্থানীয় লোকজনও। ফলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এর আগে, সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বেলা ১০টার দিকে লাঠিসোঁটা হাতে ক্যাম্পাস থেকে বের হয়ে কবি নজরুল কলেজের দিকে রওনা দেন। তাদের পরিকল্পনা ছিল কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে যাওয়া। 

তবে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানালেও, একটি অংশ তাদের সিদ্ধান্তে অনড় থেকে মাহবুবুর রহমান কলেজের দিকে যাত্রা করে। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন শিক্ষার্থীরা ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালায়। এসময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে ডেমরা-যাত্রাবাড়ী এলাকার সড়কে। এতে স্থানীয় পরিবেশও চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

এর আগে রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দেন, কলেজে ভাঙচুরের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সোমবার বিক্ষোভ মিছিল করবেন। এই ঘোষণার অংশ হিসেবে সোমবার সকাল থেকে তারা সড়কে অবস্থান নেন।

সংঘর্ষের সূত্রপাত ঘটে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে। অভিযোগ ওঠে, চিকিৎসকের গাফিলতির কারণে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যু হয়। তার মৃত্যুর বিচার দাবি করে রোববার দুপুর থেকেই বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ঘেরাও করেন। এক পর্যায়ে এই বিক্ষোভ সংঘর্ষে রূপ নেয়। হাসপাতাল ছাড়াও সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজেও ভাঙচুর চালানো হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App