×

জাতীয়

রাষ্ট্রপতির কাছে সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম

রাষ্ট্রপতির কাছে সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতি

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সুপ্রিমকোর্টের বার্ষিক প্রতিবেদন ২০২৩ পেশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে এ প্রতিবেদন তুলে ধরেন প্রধান বিচারপতি। এ সময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

প্রতিবেদন পেশকালে প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, ইতোমধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে। পাশাপাশি সুপ্রিমকোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ সময় বলেন, সুপ্রিমকোর্ট বিচারপ্রার্থীদের সর্বশেষ ভরসাস্থল। তিনি সুপ্রিমকোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ ন্যায়বিচার যৌক্তিক সময়ে নিশ্চিত করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানির ন্যায্য বণ্টনসহ বিভিন্ন ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

পানির ন্যায্য বণ্টনসহ বিভিন্ন ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App