×

জাতীয়

গণমাধ্যমসহ সব প্রতিষ্ঠানে ‘মব জাস্টিস’ কঠোর হাতে দমন করুন, সরকারকে সম্পাদক পরিষদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম

গণমাধ্যমসহ সব প্রতিষ্ঠানে ‘মব জাস্টিস’ কঠোর হাতে দমন করুন, সরকারকে সম্পাদক পরিষদ

ছবি: সংগৃহীত

গণমাধ্যমসহ সব ধরনের প্রতিষ্ঠানে ‘মব জাস্টিস’  কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি জোরাল আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানায় সম্পাদকদের সংগঠনটি।

সম্পাদক পরিষদের সভাপতি মাহ্ফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, সম্পাদক পরিষদ উদ্বেগের সঙ্গে বলছে, দেশের সংবাদমাধ্যমগুলোর স্বাধীনতার ওপর নানাভাবে আক্রমণ অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ের সামনে অবস্থান, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কয়েক দিন ধরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করেছেন কিছু ব্যক্তি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন। এখনো প্রতিষ্ঠানগুলো নিরাপত্তার হুমকিতে রয়েছে।

সম্পাদক পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, এ বিষয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) উদ্বেগ জানিয়ে নিন্দা প্রকাশ করেছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এ ধরনের ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি আইনি ব্যবস্থার বার্তা দিয়েছেন, যা ইতিবাচক হিসেবে দেখছে সম্পাদক পরিষদ।

সম্পাদক পরিষদ মনে করে, কোনো পত্রিকার পরিবেশিত কোনো সংবাদ বা সম্পাদকীয় নীতিমালা নিয়ে কারো কোনো ভিন্নমত থাকলে তিনি যেকোনো মাধ্যমে নিজের বুদ্ধিবৃত্তিক অবস্থান ও বক্তব্য তুলে ধরতে পারেন। কিন্তু এভাবে বিশৃঙ্খলার চেষ্টা সংবাদমাধ্যমে সাংবাদিকতার চর্চা ও পরিবেশকে ব্যাহত করছে। সম্পাদক পরিষদ এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে গণমাধ্যমসহ সব ধরনের প্রতিষ্ঠানে ‘মব জাস্টিস’ কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী কার্যক্রম থেকে বিরত থাকারও অনুরোধ জানাচ্ছে সম্পাদক পরিষদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App