×

জাতীয়

আগামী বছরই ঢাকায় চালু হতে পারে পর্তুগাল দূতাবাস

Icon

হাফিজ আল আসাদ, লিসবন, পর্তুগাল থেকে

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১২:৫৯ পিএম

আগামী বছরই ঢাকায় চালু হতে পারে পর্তুগাল দূতাবাস

পররাষ্ট্র উপদেষ্টার মো. তৌহিদ হোসেন। ছবি: ভোরের কাগজ

ইউরোপীয় দেশ পর্তুগাল আগামী বছরই ঢাকায় চালু করতে পারে দূতাবাস। পররাষ্ট্র উপদেষ্টার মো. তৌহিদ হোসেন বলেন,   আমারা আশা করছি, আগামী বছর শুরু থেকে দূতাবাস না হোক একটি ভিসা অফিস চালু যেন করা হয় এ ব্যাপারে আশ্বাস দিয়েছে পর্তুগাল সরকার

পর্তুগালে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরাম। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র উপদেষ্টার মো. তৌহিদ হোসেন।  পররাষ্ট্র উপদেষ্টার পর্তুগাল আগমন উপলক্ষে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। সভায় উপদেষ্টা শুভেচ্ছা বক্তব্য দেন। পরে তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশে পর্তুগালে স্থায়ী বা অস্থায়ী দূতাবাস স্থাপনের বিষয়টি। পর্তুগালে প্রায় ৬০ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করেন, কিন্তু বাংলাদেশে কোনো পর্তুগালের দূতাবাস নেই। উপদেষ্টার কাছে সবার দাবি ছিল, খুব তাড়াতাড়ি যেন বাংলাদেশিদের জন্য বাংলাদেশে একটি অস্থায়ী বিএফ এক্স বা দূতাবাস চালু করা হয় । এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান,পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে।

পর্তুগালে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিসা জটিলতাসহ বিভিন্ন বিষয়ে প‌ওলো রেঞ্জেলের দৃষ্টি আকর্ষণ করেন। এ পরিপ্রেক্ষিতে তিনি জানান, এ বিষয়গুলো তিনি অবগত এবং পর্তুগাল সরকার বিষয়গুলো পর্যালোচনা করছে। তাছাড়া দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, আর্থসামাজিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। কবে নাগাদ বাংলাদেশে দূতাবাসের কার্যক্রম শুরু হবে-  আমারা আশা করছি, আগামী বছর শুরু থেকে দূতাবাস না হোক একটি ভিসা অফিস চালু যেন করা হয় এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন। কোনো দেশে দূতাবাস বা কনস্যুলার সেবা চালু করার ক্ষেত্রে রাষ্ট্রীয় অনেক নিয়মকানুন অনুসরণ করতে হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App