×

জাতীয়

আমদানি অব্যাহত, তবুও কমছে না আলু-পেঁয়াজের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ পিএম

আমদানি অব্যাহত, তবুও কমছে না আলু-পেঁয়াজের দাম

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবুও খুচরা ও পাইকারি বাজারে কমছে না এসব নিত্যপণ্যের দাম। হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে ভালো মানের পেঁয়াজ ৭৫ টাকায় এবং একটু নিম্নমানের পেঁয়াজ ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে খুচরা বাজারে নিম্নমানের পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে। ভারত থেকে আমদানি করা নতুন জাতের আলু ৭৫ টাকায় এবং পুরাতন আলু ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানির পরেও দাম না কমায় হতাশ ক্রেতারা।

হিলিতে কাঁচাবাজার নিতে আসা ইয়াছিন আলী বলেন, ভারত থেকে আমদানির অজুহাতে হিলির খুচরা বাজারে দাম বৃদ্ধি হয় কেজি প্রতি ১০ টাকা আর কমার সময় কমে মাত্র ২ টাকা। এ কেমন দেশের আইনব্যবস্থা! নিত্যপণ্যের দাম প্রতিদিন বাড়তেই থাকে। কমার কোনো সম্ভাবনাই নেই। তবে পেঁয়াজ একটু নিম্নমানেরটা কেজি প্রতি ৫ টাকা কমে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এটা কোন কম না। পেঁয়াজ এবং আলুর দাম যদি কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকার মধ্যে থাকতো তাহলে আমাদের কিছুটা স্বস্তি ফিরত।

হিলি বাজারের পেঁয়াজ ও আলু বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে আলু এবং পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে মোকামের ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছে। আমরা খুচরা ব্যবসায়ীরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। যদি আমদানি অব্যাহত থাকে তাহলে দুই-তিন দিনের মধ্যে দাম কিছুটা কমে যাবে বলেও জানান তিনি।

হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল বুধবার ভারতীয় ৬১ ট্রাকে ১ হাজার ৭০০ টন আলু এবং ৪১ ট্রাকে ১ হাজার ২০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App