×

জাতীয়

৮ মাসে কুকি-চিনের হামলায় কত সেনাসদস্য নিহত হয়েছেন, জানালো আইএসপিআর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১০:০০ পিএম

৮ মাসে কুকি-চিনের হামলায় কত সেনাসদস্য নিহত হয়েছেন, জানালো আইএসপিআর

ছবি: সংগৃহীত

বান্দরবানের পাহাড়ি এলাকায় গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ৮ মাসে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির অতর্কিত হামলায় ৭ সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বনানীর সেনা অফিসার্স মেসে প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল ইন্তেখাব হায়দার খান এ তথ্য জানান।

তিনি জানান, বান্দরবানের পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ১৭৯ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কেএনএর অতর্কিত হামলায় ৭ সেনাসদস্য শাহাদতবরণ করেন।

আরো পড়ুন: বাড়লো হজ নিবন্ধনের সময়

অভিযানে ৬০টি সচল আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে জানিয়ে কর্নেল ইন্তেখাব বলেন, পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী। গত ১৩ নভেম্বর থেকে বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত ২২৮ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য ঘটনায় ১ হাজার ৩২৮ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে দেশকে অস্থিতিশীল করতে যেসব ইন্ধনদাতা কাজ করছে, তাদের রুখতে সর্বসাধারণকে সতর্ক থাকতে হবে। একইসঙ্গে আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের আরো দায়িত্ববান হওয়ার আহ্বান জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App