×

জাতীয়

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযান: গ্রেপ্তার ১২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযান: গ্রেপ্তার ১২

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, শুক্রবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব এবং ইরফানসহ ১২ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।

অভিযানে যৌথবাহিনী দুর্বৃত্তদের কাছ থেকে একটি রিভলভার, ৮ রাউন্ড অ্যামুনেশন, পাঁচটি চাপাতি এবং সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার করা অস্ত্র ও অ্যামুনেশনসহ দুর্বৃত্তদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App