×

জাতীয়

বনশ্রীতে যাত্রীবাহী বাস উল্টে খালে, হতাহতের শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

বনশ্রীতে যাত্রীবাহী বাস উল্টে খালে, হতাহতের শঙ্কা

ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে আলিফ নামের একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে তিনজন আহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মেরাদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে বনশ্রীর মেরাদিয়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে যায়। খাল থেকে বাসটি উদ্ধার করতে পুলিশ আমাদের খবর দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দৌলত খান জানান, সন্ধ্যা ৬টার দিকে আলিফ নামের একটি বাস উল্টে খালে পড়ে যায়। এতে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত নিহতের কোনো খবর নেই। গাড়িটি উদ্ধার কাজ চলছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App