×

জাতীয়

২০০০ কোটি টাকা ঋণখেলাপি : এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলার আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পিএম

২০০০ কোটি টাকা ঋণখেলাপি : এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলার আবেদন

ছবি: সংগৃহীত

দুই হাজার কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) গ্রুপটির দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রামের অর্থঋণ আদালতে মামলা করেছে জনতা ব্যাংক। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে মামলার আবেদনটির শুনানি চলছে। এখনো আদেশ হয়নি।

জানা গেছে, ২০ নভেম্বর জনতা ব্যাংক খেলাপিঋণ আদায়ে এস আলম গ্রুপের ১ হাজার ৮৬০ শতাংশ জমি নিলামে তোলে। ১ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায়ী হয়ে পড়েছে। জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বিমা ভবন করপোরেট শাখা থেকে এই ঋণ নেয়া হয়। সে শাখা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিলাম ডাকে।

২০০৪ সাল থেকে এস আলম গ্রুপ জনতা ব্যাংকের গ্রাহক। ব্যাংকটির চট্টগ্রামের সাধারণ বিমা ভবন করপোরেট শাখার দেয়া ঋণের ৮০ শতাংশের বেশি নিয়েছে গ্রুপটি। এই শাখায় এস আলম গ্রুপের ঋণের পরিমাণ ১০ হাজার ১০০ কোটি টাকা, যার পুরোটাই খেলাপি। ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধক রয়েছে ২ হাজার ৭৪৯ কোটি টাকার জমি ও স্থাপনা।  আপাতত গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ঋণ আদায়ে নিলাম ডাকা হলেও ধীরে ধীরে বাকি ঋণের জন্য অন্য বন্ধকি সম্পত্তি নিলামে তোলা হবে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App