×

জাতীয়

বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য ভারতের দরজা খোলা: বিজেপি নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম

বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য ভারতের দরজা খোলা: বিজেপি নেতা

দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুরা উদ্বাস্তু হয়ে ভারতে গেলে তাদের জন্য দেশের দরজা সবসময় খোলা রাখা হবে। শুক্রবার সন্ধ্যায় তিনি বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে যোগ দিয়ে গাইঘাটায় এ কথা বলেন।

দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের হিন্দুরা আক্রান্ত হলে তাদের জন্য ভারত দরজা খোলা রাখবে। বাংলাদেশি হিন্দুরা আবার উদ্বাস্তু হলে তাদের জন্য এদেশের দরজা খোলা থাকবে। তবে আমরা চাই বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশেই সম্মানের সঙ্গে বসবাস করুক।

প্রসঙ্গত, ২০১৯ সালের প্রথমবারের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়ে লোকসভায় যান দিলীপ ঘোষ। সেই বছরের শেষের দিকে সংসদে সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন পাস হয়।

এতে বলা হয়, পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারের জেরে ভারতে এলে তাদের ভারতের নাগরিকত্ব দেয়া হবে। ওই আইন অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছেন তারা সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন্য যোগ্য। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App