×

জাতীয়

রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না চাকরিজীবীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম

রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না চাকরিজীবীরা

প্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। ছবি: সংগৃহীত

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, প্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে কমিশন। ক্যাডার, জেলাপ্রশাসক এ ধরনের শব্দগুলো বাদ দেয়ার সুপারিশ করবে তারা। কমিশন আশা করে সরকারি চাকরিজীবীরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না।

রবিবার (১ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, সরকারি চাকরিজীবীরা যেন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত বা রাজনৈতিক কথা না বলতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নেয়ার সুপারিশ করবে সংস্কার কমিশন। আমলারা আমলাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কাক কাকের মাংস খায় না।

আরো পড়ুন: আওয়ামী লীগ সরকারের লুটপাটের শ্বেতপত্র ড. ইউনূসের কাছে হস্তান্তর

এসি ল্যান্ড ও রেজিস্ট্রি অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় জানিয়ে জনপ্রশাসন সচিব ড. মোখলেস উর রহমান বলেন, এখনও সেখানে ঘুষ দিচ্ছে-নিচ্ছে এমন পরিস্থিতি চলছে। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় সরকারি অফিসে সেবা কেমন হওয়া উচিত এবং তাদের অভিজ্ঞতা জানতে গণশুনানি করে কমিশন। সাধারণ মানুষের মতামত চাওয়ার ভিত্তিতে প্রশাসনের পরিবর্তনের সুপারিশ করা হবে। নির্ধারিত সময়ে ডিসেম্বরের মধ্যে সুপারিশ করবে কমিশন।

সংস্কার কমিশনের সদস্য ড. মোখলেস উর রহমান আরো বলেন, প্রশাসনে ক্যাডার শব্দটি একেবারে বাদ দিয়ে সিভিল সার্ভিস করার প্রস্তাব দেয়া হবে। এসিল্যান্ড, রেজিস্ট্রি অফিস সম্পর্কে বাজে ধারণা আছে অনেকের। সেখান থেকে দুর্নীতি দূর করতে কিছু প্রস্তাবনা দেয়া হবে। সাংবাদিক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বসা হবে। মানুষ যে পরিবর্তন চায় তা করতেই এই সরকার এসেছে। এতদিনের অনিয়মের পেছনে দোষ সরকারি কর্মকর্তাদেরও আছে। সামনের দিনে আরো পরিবর্তন দেখা যাবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App