×

জাতীয়

সাবেক আইজিপি মামুন কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম

সাবেক আইজিপি মামুন কারাগারে

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন এলাকায় ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১ ডিসেম্বর) তাকে তিনদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। 

এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্ত কর্মকর্তা ও উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান তাকে কারাগারে রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন: সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেপ্তার

এর আগে গত ৩ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার করা হয়। এরপর কয়েকটি মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে পুনরায় সাত মামলায় ৪৩ দিনের রিমান্ড দেয়া হয়। এরপর ফের এ মামলায় তিনদিনের রিমান্ড দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে অংশ নেন ফজলুল করিম। ওইদিন বিকেল সাড়ে ৪টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় ফজলুল মারা যান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App