×

জাতীয়

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করলো ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০২:২০ পিএম

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করলো ইসি

ছবি: সংগৃহীত

আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টার পর শুরু হয় বৈঠক। 

গত ২৪ নভেম্বর দেশের চতুর্দশ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে শপথ নেন এ এম এম নাসির উদ্দীন। সেদিন তিনি বলেন, ‘আশ্বস্ত থাকুন, আমাদের নিয়ত সহি। আমি কনফিডেন্টলি বলতে পারি, ভালো নির্বাচন হবে।

এসময় সিইসি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে জনগণের সহযোগিতাও কামনা করেন। ওই দিন দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে শপথ পড়ান প্রধান বিচারপতি।

চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্মসচিব তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের আগেই তৈরি হবে নতুন ভোটার তালিকা। বছরব্যাপী যারা ভোটার হয়েছেন তাদের যুক্ত করে আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর সেই ভোটার তালিকার বিষয়ে কারো কোনো দাবি-আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সূত্র জানায়, সবাই যাতে অবাধে ভোট দিতে পারে সে পদক্ষেপ নিচ্ছে নতুন নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে ভোটার তালিকার শুদ্ধতা। তাই এবার শুদ্ধভাবে ভোটার তালিকা প্রস্তুত করতে সব ধরনের প্রচেষ্টা চালাবে নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নতুন ইসি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App