×

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যে আলাপ হলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যে আলাপ হলো

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুইডিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশে ব্যবসা করার সহজতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সংস্কার করছে।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সাক্ষাৎ করতে এলে অধ্যাপক ইউনূস এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার দুর্নীতি দমন করেছে। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করেছে এবং শ্রম আইনের বিষয়ে আইএলও কনভেনশন অনুমোদনের জন্য অগ্রসর হয়েছে।

অ্যাম্বাসেডর উইকস বলেন, তার সরকার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে এবং পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনের সংস্কারের পদক্ষেপকে সমর্থন করে। ‘আমাকে আশ্বস্ত করতে দিন যে, এই পরিবর্তনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’

বৈঠকে তারা জুলাই-আগস্ট বিপ্লবের দিক, সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ ও গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা নিয়েও আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার নির্বাচনের আগে সংস্কার করতে বদ্ধপরিকর। বিপ্লবের মূল কথা ছিল সংস্কার। দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, যদিও সমাজের বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে উচ্চ প্রত্যাশা পরিচালনাসহ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রত্যাশা পরিচালনা করা একটি বড় কাজ। আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা খুব সতর্ক আছি।

বৈঠকে এসডিজিবিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App