×

জাতীয়

দেশের মিডিয়াকে যে সতর্ক বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

দেশের মিডিয়াকে যে সতর্ক বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের মিডিয়াকে সর্তক করে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন নিয়ে পার্শ্ববর্তী মিডিয়া গুজব ছড়াচ্ছে। তিনি বলেন, দেশে একটা ঝড় বয়ে গেছে তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে। সে পর্যন্ত দেশের মানুষকে ধৈর্য ধারণ করতে হবে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপাড়া এলাকায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এসময় ইসকন প্রসঙ্গে দেশীয় মিডিয়াগুলোকে সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হওয়া মামলাগুলোর প্রকৃত দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে‌। আবু সাইদ হত্যা মামলাটি দ্রুত শুনানি করাসহ অন্যান্য সব আসামীদের গ্রেপ্তারের কথা জানান তিনি। একইসঙ্গে হত্যা মামলাগুলোর সঙ্গে জড়িত কোন আসামিকে ছাড় না দেয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আরো পড়ুন: নির্বাচনের হাঁকডাক শুরু, নতুন ইসির প্রথম সভায় যেসব সিদ্ধান্ত হলো

কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন- বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আসফাকুজ্জান, র‍্যাবের মহাপরিচালক একে এম শহিদুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আবু সাঈদের এলাকায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। এরপর রংপুর পুলিশ লাইন্স অডিটরিয়ামে জেলা ও মহানগর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিনভর অনশন, মধ্যরাতে নিয়োগপত্র পেলেন ২০ শিক্ষক

দিনভর অনশন, মধ্যরাতে নিয়োগপত্র পেলেন ২০ শিক্ষক

যৌথ অভিযান নয়, নিয়মিত কার্যক্রম জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যৌথ অভিযান নয়, নিয়মিত কার্যক্রম জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একাদশে ভর্তির দ্বিতীয় দফার ফল আজ

একাদশে ভর্তির দ্বিতীয় দফার ফল আজ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ জন নিহতের দাবি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ জন নিহতের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App