×

জাতীয়

শেখ হাসিনা-কাদেরসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ পিএম

শেখ হাসিনা-কাদেরসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা

হত্যাচেষ্টার অভিযোগে মামলা। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ইমরান হোসেন নামে এক মাছ ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করা হয়। 

পরে আদালত বাদীর জবানবন্দি নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ১২ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আরো পড়ুন: সাবেক ২ মন্ত্রীকে ট্রাইব্যুনালে হাজির করার তারিখ নির্ধারণ

এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আমির হোসেন আমু, শ. ম. রেজাউল করিম, নজিবুল বশর মাইজভান্ডারী, আলহাজ মশিউর রহমান মোল্লা সজল, হারুনুর রশিদ মুন্না, মনিরুল ইসলাম মুন প্রমুখ।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে গুলিবিদ্ধ হন ইমরান হোসেন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি মামলাটি করেন। আসামিদের নির্দেশেই তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App