×

জাতীয়

ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ এএম

ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিতরে বিক্ষোভ ও ন্যাক্কারজনক হামলার ঘটনার পর এ ব্যবস্থা নেয়া হয়। ছবি : সংগৃহীত

ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে দূতাবাসের আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। সোমবার (২ ডিসেম্বর) রাত থেকে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিতরে বিক্ষোভ ও ন্যাক্কারজনক হামলার ঘটনার পর এ ব্যবস্থা নেয়া হয়।

ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ সূত্রে জানা যায়, ভারতীয় দূতাবাসকেন্দ্রিক স্বাভাবিকের তুলনায় মঙ্গলবার রাত থেকে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। ভারতীয় দূতাবাসের সামনে ও এর আশপাশ এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে।

এছাড়া আরো জানা যায়, এই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গুলশান ও প্রগতি সরণি এলাকা থেকে ভারতীয় দূতাবাসমুখী রাস্তায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। যদিও ওই তল্লাশি চৌকি স্বাভাবিক সময়েও থাকে।

আরো পড়ুন : আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার কড়া প্রতিবাদ জানালেন আসিফ নজরুল

তবে বিএনপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানান, দূতাবাস এলাকাতে বিশেষ কোনো নিরাপত্তা শঙ্কা নয়‌ বা কোনো কিছুর আশঙ্কাও করা হচ্ছে না। তবে আগরতলায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা জোরদার করা হয়েছে।

অন্যদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে আন্তর্জাতিক আইন অমান্য করে উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন ন্যাক্কারজনক হামলার ঘটনায় দেশে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এই হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন ও আমজনতা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দশ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দশ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

স্পিকারের অপেক্ষা আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

ঝিরিঝিরি বৃষ্টিতে ধুয়ে গেলো দূষণ, ঢাকায় স্বস্তির সকাল

ঝিরিঝিরি বৃষ্টিতে ধুয়ে গেলো দূষণ, ঢাকায় স্বস্তির সকাল

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App