×

জাতীয়

বন্ধুত্বের বার্তা দিয়ে গেলেন ভারতীয় হাইকমিশনার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম

বন্ধুত্বের বার্তা দিয়ে গেলেন ভারতীয় হাইকমিশনার

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আগরতলা উপহাইকমিশনের সব কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করলে বিকেলে তিনি মন্ত্রণালয়ে আসেন। এছাড়া আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকেও তলব করা হয়।

আরো পড়ুন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব, হাজির ভারতীয় হাইকমিশনার

সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে।  এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালায় বলে জানা গেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App