×

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যা বললেন প্রণয় ভার্মা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যা বললেন প্রণয় ভার্মা

ছবি: সংগৃহীত

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত–বাংলাদেশের সম্পর্ক বহুমুখী, এখানে কথা বলার অনেক ক্ষেত্র রয়েছে । এই সম্পর্ককে শুধু একটি মাত্র বিষয়ে সীমাবদ্ধ করা যায় না। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সোমবার (২ ডিসেম্বর) ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেন একদল বিক্ষোভকারী। তারা সেখানে ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকার সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সম্পর্ক বহুমুখী এবং আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি। একে আমরা শুধু একটিমাত্র বিষয়ে সীমাবদ্ধ করতে পারি না।

ভারতের হাইকমিশনার বলেন, আমরা সত্যিকার অর্থে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চাই। এখানে অনেক বিষয় আছে। অনেক বিষয়ে একে অন্যের ওপর নির্ভরশীলতা আ।ছে পরস্পরের ওপর এই নির্ভরশীলতাকে আমরা দু’পক্ষের স্বার্থে কাজে লাগাতে চাই। আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব, যাতে আমাদের দু’দেশই উপকৃত হয়। এখানে অনেক ইতিবাচক অগ্রগতিও আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App