×

জাতীয়

ভারতকে একচুল ছাড় দিতে নারাজ ছাত্ররা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ পিএম

ভারতকে একচুল ছাড় দিতে নারাজ ছাত্ররা

ছবি: সংগৃহীত

দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে একচুল ছাড় দিতে নারাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পর দেশের সার্বিক পরিস্থিতিতে ছাত্রনেতাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তারা।

ছাত্রনেতাদের পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের যত অসম চুক্তি হয়েছে সেই সঙ্গে ভারতের সঙ্গে সব গোপন চুক্তি প্রকাশ করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ফেলানীসহ সব সীমান্তে হত্যার তথ্য প্রকাশ করার দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতেই ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। সেই ঐক্যে ধরে রাখতে হবে। ভারতের অপপ্রচার বিরুদ্ধে সঠিক তথ্য প্রচার করতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ভারত সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে। তার বিপরীতে আমাদের প্রচার করতে হবে বাংলাদেশ সম্প্রীতির দেশ বিশ্বদরবারে সেই তথ্য তুলে ধরতে হবে। জাতীয় ঐক্যের প্রয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে।

এদিকে বুধবার (৪ ডিসেম্বর) সব রাজনৈতিক দল এবং পরশু বৃহস্পতিবার ধর্মভিত্তিক রাজনৈতিক দলেগুলোর সঙ্গেও আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে মুহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দেবেন বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App