×

জাতীয়

ইসির সঙ্গে সংস্কার কমিশনের বৈঠক বিকেলে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ এএম

ইসির সঙ্গে সংস্কার কমিশনের বৈঠক বিকেলে

ছবি: সংগৃহীত

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের (ইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টায় নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এসংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাতের জন্য ৪ ডিসেম্বর বিকেল ৩টায় (নির্বাচন ভবন, কক্ষ নং-৩১৪) অনুষ্ঠানের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

গত ২১ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে সিইসিসহ চার ইসিকে নিয়োগ দেয়া হয়। সিইসি পদে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়োগ দেন।

 নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাছউদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো.সানাউল্লাহ।

আরো পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করলো ইসি


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App