×

জাতীয়

ভারতকে কড়া বার্তা উপদেষ্টা মাহফুজের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম

ভারতকে কড়া বার্তা উপদেষ্টা মাহফুজের

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ভারতের উচিত দ্ব্যর্থহীনভাবে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে এবং শিক্ষার্থী-জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেয়া। বুধবার (৪ ডিসেম্বর) ভোর ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ কথা জানান।

তার মতে, দুই দেশের মাঝে সম্পর্ক শুরুর জন্য এটিই প্রথম পদক্ষেপ। জুলাই অভ্যুত্থানকে উপেক্ষা করে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করা উভয় দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে।

মাহফুজ আলম বলেন, ভারতপ্রেমীরা বা ভারতের মিত্ররা ভাবছেন যে বিষয়গুলো শান্ত হয়ে যাবে এবং জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিস্টের নৃশংসতা এড়িয়ে গেলে কিছু হবে না। এটি ভুল ধারণা। ভারতীয় শাসকগোষ্ঠী এই অভ্যুত্থানকে একটি জঙ্গি, হিন্দু-বিরোধী ও ইসলামপন্থী ক্ষমতা দখল হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে। কিন্তু তাদের প্রচার এবং উসকানি ব্যর্থ হচ্ছে।

তিনি লেখেন, ভারতের '৭৫-পরবর্তী কৌশল পরিবর্তন করে নতুন বাংলাদেশের বাস্তবতা উপলব্ধি করা উচিৎ। এটি আর '৭৫-এর মতো পরিস্থিতি নয়। জুলাইয়ের অভ্যুত্থান ছিল একটি গণতান্ত্রিক, প্রজন্মের এবং দায়িত্বশীল সংগ্রাম। এই সংগ্রাম দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকবে। 

‘দিল্লি বা ঢাকা, ঢাকা, ঢাকা’! ‘মার্তৃভূমি অথবা মৃত্যু’! স্লোগানগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিধ্বনিত হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই ঐক্যবদ্ধ, মর্যাদাবান এবং গণতান্ত্রিক বাংলাদেশকে শত্রু বানানো উচিৎ নয় ভারতের। '৭১-পরবর্তী সময়ে আমরা একটি রাষ্ট্র হিসেবে ব্যর্থ হয়েছিলাম, কিন্তু এবার নয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিল বানাতে রাস্তায় শুয়ে পড়লেন তরুণী, অতঃপর...

রিল বানাতে রাস্তায় শুয়ে পড়লেন তরুণী, অতঃপর...

দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন সংকট, মারা গেল ১৫ কোটি টাকার মাছ

দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন সংকট, মারা গেল ১৫ কোটি টাকার মাছ

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App