×

জাতীয়

যে তিন বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ চাইলেন প্রধান উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম

 যে তিন বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ চাইলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিনটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চেয়েছেন বলে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ।  বুধবার (৪ ডিসেম্বর)  বিকেল সোয়া ৫টার দিকে বৈঠকের বিরতির সময় ফরেন সার্ভিস একাডেমি থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনটি বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। প্রথম বিষয় ভারতসহ সারাবিশ্বে যে প্রোপাগান্ডা চলছে সেগুলো নিয়ে রাষ্ট্র হিসেবে আমাদের করণীয়; দ্বিতীয় বিষয় আগরতলায় সহকারী হাইকমিশন অফিস ভাঙচুর ও পতাকা অবমাননা নিয়ে করণীয় এবং তৃতীয় বিষয় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে গল্প ও উপন্যাস সারা দুনিয়ায় চলছে তা নিয়ে মতামত জানতে চেয়েছেন তিনি।

এ সময় বৈঠকের এজেন্ডা সরকারের পক্ষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান তুলে ধরেন বলেও জানান তিনি। আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আজকের বৈঠকে নির্বাচন সংক্রান্ত আলোচনা ছিল না। সবগুলো দল তাদের মতামত তুলে ধরছেন রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় কি। এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে আলোচনা হয়েছে তা হলো-

ক. আজকের আলোচ্য সূচনায় নির্বাচন না থাকলেও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেয়ার জন্য তাগাদা দিয়েছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল ।
খ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের সেবার ঘাটতি সারাদেশে পরিলক্ষিত হচ্ছে, এই ক্ষেত্রে সরকার করণীয় কী।
গ. সবাই রাষ্ট্রকে আশ্বস্ত করেছেন স্বাধীনতা ও সাবভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা আপনাদের সাথে আছি। আপনাদের সিদ্ধান্ত ও লড়াইয়ের আমরা অংশীদার।

তিনি বলেন, দুই-একজন পরামর্শ দিয়েছেন সংখ্যালঘুদের ব্যাপারে একটি জাতীয় কমিশন করা যায় কি না। জাতীয় কমিশন করলে ৫০ বছরের বঞ্চনা বিশেষ করে গত ১৬ বছরে যে বঞ্চনা হয়েছে তার সত্যতা কতটুকু তা বের হয়ে আসবে, এমন মতামতও কেউ কেউ দিয়েছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App