×

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে রাজনৈতিক দলগুলো : আসিফ নজরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে রাজনৈতিক দলগুলো : আসিফ নজরুল

ছবি : সংগৃহীত

বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যমতে পৌঁছেছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে হওয়া রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল আজ উপস্থিত ছিল। এই বৈঠকে সবাই বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ঐক্যমতে পৌঁছেছেন। সভায় সব সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেকোনো উসকানির মুখে অটুট রাখার কথা বলা হয়েছে।

তিনি বলেন, যেকোনো ধরনের অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে আমরা সাহসী, অটুট ও ঐক্যবদ্ধ থাকবো। ভবিষতে যেকোনো ধরনের উসকানি আসলে আমরা আমাদের ঐক্য আরো বেগবান দেখানোর প্রচেষ্টা অব্যাহত রাখব। বৈঠকে আমরা গোটা জাতি ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি এজন্য আমরা সবাই মিলে একটি সমাবেশ করতে পারি কি না, পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কি না, এমনকি নিরাপত্তার কাউন্সিল করতে পারি কি না এই প্রস্তাব আনা হয়েছে।

আইন উপদেষ্টা বলেন, এই সভার মূল সুর ছিল আমাদের মধ্যে মত, পদ, আদর্শের ভিন্নতা থাকবে। কিন্তু দেশ, সার্বভৌমত্ব, অস্তিত্ব রক্ষার প্রশ্নে আমরা সবাই এক। সবার ওপরে দেশ এবং এটা থেকে আমরা কখনো বিচ্যুত হবো না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো অবকাশ নেই, এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App