×

জাতীয়

৪ ডিসেম্বর: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ পিএম

৪ ডিসেম্বর: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে বাংলাদেশের ট্যাংকের বহর, যা জানা গেলো

সম্প্রতি নানা ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে বাংলাদেশের। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাংকের বহরের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে- বাংলাদেশের ট্যাংকের বহর যাচ্ছে ভারতীয় সীমান্তের দিকে।

ব্রিটিশ পার্লামেন্টে মিথ্যাচার, খুবই ব্যথিত বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে হত্যাকাণ্ড নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা মোটেই সঠিক নয়। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ব্রিটিশ পার্লামেন্টে মিথ্যাচর: হাইকমিশনারকে ডেকে পররাষ্ট্র উপদেষ্টার অসন্তোষ প্রকাশ

পররাষ্ট্র উপদেষ্টা  তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে এবার যুক্তরাজ্য থেকে অপপ্রচার শুরু হয়েছে। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুককে ডেকে এনে এ বিষয়ে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের অসন্তোষের কথা জানানো হয়েছে।

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার নিন্দা জানিয়েছে রাজনৈতিক দলগুলো: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলো সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চিন্ময় দাসের গ্রেপ্তারের বিষয়ে যা বললো যুক্তরাষ্ট্র

বিভিন্ন মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সঙ্গে আচরণ করা প্রয়োজন বলে মনে করে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবারে এ কথা জানানো হয়।

শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে অবহিত করা হবে: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে' - উল্লেখ করে বলেছেন, নির্বাচনের আগে আমাদের অর্থনীতি, শাসনব্যবস্থা, আমলাতন্ত্র ও বিচারব্যবস্থায় সর্বাত্মক সংস্কার করতে হবে।

দেশকে নতুন করে অস্থির করার পাঁয়তারা চলছে: রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের স্বাধীনতা অনেকের কাছে পছন্দ হচ্ছে না। নানাভাবে এটাকে বদলে দেয়ার চেষ্টা চলছে। এবার দেশকে নতুন করে অস্থির করার চেষ্টা হচ্ছে।

মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর, ডিএনএ পরীক্ষায় নিশ্চিত

বিএনপি নেতা হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তুলে করা ডিএনএ টেস্টে ইতিবাচক ফল এসেছে। তার সঙ্গে মিলেছে মেয়ে সামিরা তাসনিম চৌধুরীর ডিএনএ। ফলে এখন পরিবারের পছন্দমতো কবরস্থানে হারিছ চৌধুরীর মরদেহ দাফন করা যাবে বলে আদেশ দিয়েছেন আদালত।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: আসন না পেয়ে ফিরে গেলেন কর্নেল অলি

রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে অংশ নিতে এসেছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তবে তিনি সংলাপে অংশ না নিয়েই ফিরে গেছেন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরেন সার্ভিস একাডেমি থেকে তিনি ফিরে যান।

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন, যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ও ভারত উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের ব্যাপারটি তাদের ওপরই ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা বাংলার করা এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র এ কথা জানান।

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব, নেপথ্যে যে কারণ

সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের মধ্যে টানাপোড়ন দেখা দিয়েছে, যার প্রেক্ষিতে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী। এই সফরে তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

বাংলাদেশিদের অতিরিক্ত ছাড়ের ঘোষণা দিলো ভারতের হাসপাতাল

ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়নের মধ্যে স্বস্তির খবর এলো। বয়কট নয়, বরং অতিথি হিসেবে বাংলাদেশি রোগীদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল। আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের ক্ষেত্রে চিকিৎসা পরিষেবায় ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।

স্পষ্ট হচ্ছে ট্রাম্পের ইউক্রেন নিয়ে পরিকল্পনা: ছাড়তে হবে ভূখণ্ড, পাবে না ন্যাটো সদস্যপদ

ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা দল ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে এমন প্রস্তাব দিচ্ছে, যার মধ্যে ইউক্রেনকে একটি বড় অংশ রাশিয়াকে ছেড়ে দিতে হবে। রয়টার্সের বিশ্লেষণ ও ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের সাক্ষাৎকারে এই তথ্য উঠে এসেছে। তবে, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ভূখণ্ড ছাড়তে হলেও, দেশটি ন্যাটো সদস্যপদ পাবে না—এমনটি স্পষ্ট হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App