×

জাতীয়

ইসির সিনিয়র সচিব হলেন আখতার আহমেদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম

ইসির সিনিয়র সচিব হলেন আখতার আহমেদ

নতুন ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব হিসেবে আখতার আহমেদকে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে এ নিয়োগ দেয়া। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী আখতার আহমেদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুবছর মেয়াদে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

আরো পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে ২৮ দেশের রাষ্ট্রদূতের বৈঠক সোমবার, আলোচনায় প্রাধান্য পাবে যেসব বিষয়

এই নিয়োগের অন্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে ইসি সচিব পদে থাকা শফিউল আজিমকে গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিজয়া দশমী আজ, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর

বিজয়া দশমী আজ, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর

মোদির বাসভবনের পাশে ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ

মোদির বাসভবনের পাশে ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ

জনপ্রিয় ফিচার বন্ধ করছে ফেসবুক, কবে থেকে কার্যকর

জনপ্রিয় ফিচার বন্ধ করছে ফেসবুক, কবে থেকে কার্যকর

যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ, ৩ লাখের বেশি ভিসা বাতিল

যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ, ৩ লাখের বেশি ভিসা বাতিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App