×

জাতীয়

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সব বিষয় নিয়েই আলোচনা হবে। এর মধ্যে বাণিজ্য, পানিবণ্টন ইস্যু থাকবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তন হলেও দেশটির পররাষ্ট্রনীতি অপরবর্তিত থাকে। এর ফলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো প্রভাব পড়বে না।

আরো পড়ুন: মতপার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর ২৭টি দেশের রাষ্ট্রদূত এবং ইইউর রাষ্ট্রদূতসহ মোট ২৮ জন কূটনীতিক সম্মিলিতভাবে বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে। ইইউর সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারপ্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। এ উদ্যোগ বাংলাদেশ ও ইইউর মধ্যে সম্পর্ক আরো সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।

 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App