×

জাতীয়

উত্তেজনার মধ্যে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির কড়া প্রতিবাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ পিএম

উত্তেজনার মধ্যে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির কড়া প্রতিবাদ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নানা ঘটনা নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ভারতের বিভিন্ন মিডিয়ায় নানা গুজব ছড়ানো হচ্ছে। এরই মধ্যে পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের ডাক দেয়া হয়েছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন জানায়, শুক্রবার রাতের আঁধারে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ফেরার পথে ভোরবেলা বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া দেয়। একপর্যায়ে গুলি চালালে ঘটনাস্থলেই আনোয়ার মারা যান। পরে তার মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা।

এ ঘটনায় পতাকা বৈঠক ডেকেছে বিজিবি। পতাকা বৈঠকেই লাশ হস্তান্তর হবে বলে জানানো হয়।

প্রতি বছরই বহু বাংলাদেশি মারা যাচ্ছেন বিএসএফের গুলিতে। চলতি বছরের সেপ্টেম্বরে মায়ের সঙ্গে ভাইকে দেখতে ভারতের ত্রিপুরায় যাওয়ার সময় বিএসএফের গুলিতে প্রাণ যায় ১৪ বছর বয়সী স্বর্ণা দাসের। ঠাকুরগাঁওয়ে নিহত হন বাংলাদেশি কিশোর। বাদ পড়েনি অক্টোবর, নভেম্বর মাসও। ৭ অক্টোবর কুমিল্লায় ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনীর গুলিতে মারা যান এক বাংলাদেশি যুবক। নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দুই বাংলাদেশি আহত হন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App