×

জাতীয়

নতুন উচ্চতায় বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক, বলিষ্ঠ হচ্ছে যোগাযোগ বাণিজ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম

নতুন উচ্চতায় বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক, বলিষ্ঠ হচ্ছে যোগাযোগ বাণিজ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে শিগগির চালু হতে যাচ্ছে সরাসরি ফ্লাইট। এমনটি জানিয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম। এমন উদ্যোগ দ্বিপক্ষীয় ও তাদের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে জোরদার করবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

শুক্রবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস টিব্রিউন।

এর কারণে নতুন উচ্চতায় যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন, যোগাযোগ বাণিজ্যের মাধ্যমে বলিষ্ঠ হবে উভয় দেশের সম্পর্ক।

পাঞ্জাবে ব্যবসায়ীদের জোট 'হায়দরাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি'র (এইচসিএসটিএসআই) সহযোগিতায় হায়দরাবাদ দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনীর আয়োজন করা হবে বলেও জানিয়েছেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার।

২০২৫ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কে আমন্ত্রণ জানিয়েছেন মাহবুবুল আলম। তাদের অংশগ্রহণের সুবিধার্থে ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

হায়দরাবাদ চেম্বার পরিদর্শনকালে ডেপুটি হাইকমিশনার এসব কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন।

বাংলাদেশকে অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসেবে বর্ণনা করে এইচসিএসটিএসআইকে ঢাকায় একটি প্রতিনিধি দলও পাঠানো আহ্বান জানিয়েছেন মাহবুবুল আলম। প্রতিশ্রুতি দিয়েছেন, পাকিস্তানি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া দ্রুততর করার। করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আরও জানিয়েছেন, বাংলাদেশ তার পণ্য ৮০টি দেশে রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে। তবে, তিনি পাকিস্তানের সঙ্গে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের মাধ্যমে তা আরও সম্প্রসারণ ও বিস্তৃত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App