×

জাতীয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মাউশির উপসচিবের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মাউশির উপসচিবের

ড. মো. ফরহাদ হোসেন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়- ১) উপসচিব ড. মো. ফরহাদ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন । নিহত ফরহাদ হোসেন মুলাদী সদর ইউনিয়নের চর লক্ষীপুর এলাকায় মাওলানা আব্দুল কাদেরের ছেলে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫ টার দিকে বরিশালের মুলাদী উপজেলার প্যাদারহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফরহাদ হোসেন শুক্রবার বিকেলে মীরগঞ্জ ফেরিঘাট থেকে একটি থ্রি-হুইলারের যাত্রী হয়ে মুলাদী সদরের উদ্দেশে রওনা দেন। থ্রি হুইলারটি (মাহিন্দ্রা আলফা) প্যাদারহাট পার হয়ে হাওলাদার ব্রিজের কাছাকাছি পৌঁছালে একটি কুকুর হঠাৎ সেটির সামনে আসে। চালক তখন ব্রেক করলে থ্রি হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।’

ওসি আরো বলেন, চালকের যে পাশে মো. ফরহাদ হোসেন বসা ছিলেন, মাহিন্দ্রাটি সে পাশে উল্টে যায়। এতে ফরহাদ হোসেন মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় থ্রি-হুইলারের চালক ও অন্যান্য যাত্রীরা তেমনভাবে আহত হয়নি জানান তিনি।

মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, হাসপাতালে আসার আগেই ড. ফরহাদ হোসেন মারা গেছেন। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App