×

জাতীয়

সাংবাদিক আবুল হোসেন গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ পিএম

সাংবাদিক আবুল হোসেন গ্রেপ্তার

আবুল হোসেন রিপন

দৈনিক দেশ রূপান্তরের সোনাগাজী প্রতিনিধি আবুল হোসেন রিপনকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় করা এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সোনাগাজীর চর চান্দিয়ার গ্রামের বাড়ি থেকে র‍্যাব পরিচয়ে আটক করে ফেনী মডেল থানায় সোপর্দ করে।

জানা গেছে, গত ১৮ নভেম্বর সেনবাগ উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সিএনজি চালক আবদুর রব বাদী হয়ে ১৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আবুল হোসেন রিপনকে ৫২ নম্বর আসামি করা হয়েছে।

আবুল হোসেন রিপন গণমাধ্যমকে বলেন, মামলায় উল্লেখিত ঘটনার দিন আমি নিজ বাড়িতে ছিলাম। আমি সোনাগাজী উপজেলা থেকে গত দুই দশক ধরে সাংবাদিকতা করি। সাংবাদিকতার ক্ষেত্রে অনেক প্রতিপক্ষ থাকতে পারে। তারা হয়তো আমাকে জড়িয়েছে। আমি কোনো দল বা পদ-পদবিতে নেই। আমি এ ব্যাপারে ন্যায়বিচার আশা করি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, র‌্যাব আবুল হোসেন নামে একজনকে আটক করে থানায় দিয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App