×

জাতীয়

ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ এএম

ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'

ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'। ছবি: সংগৃহীত

টানা তিন দিন বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মান কিছুটা উন্নতি হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে ঢাকার স্কোর ১৮৯; যা জনস্বাস্থ্যের জন্য 'অস্বাস্থ্যকর'। 

বায়ুদূষণে বুধ, বৃহস্পতি ও শুক্রবার সকালে ঢাকা বিশ্বের ১২৬ দেশের মধ্যে শীর্ষে ছিল। আজ (শনিবার) পঞ্চম স্থানে রয়েছে মেগাসিটি ঢাকা। এদিন সকাল ১০টার দিকে আইকিউএয়ার বায়ুদূষণের ওয়েবসাইটে এ চিত্র দেখা যায়। 

একই সময়ে ২৪৬ স্কোর নিয়ে বায়ুদূষণে প্রথম স্থানে আছে মিশরের ইজিপ্ট। ২২২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে চীনের সাংহাই। ২১০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে চীনের হ্যাংজু। ২০১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে ভারতের রাজধানী দিল্লি। আর পঞ্চম স্থানে ঢাকা।

আরো পড়ুন: কুয়াশা ও শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে 'মাঝারি' বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়। আর সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে 'খুব অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে 'বিপজ্জনক' হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণের কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

শিক্ষামন্ত্রী সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App