×

জাতীয়

অবসরপ্রাপ্ত সশস্ত্র সদস্য

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পিএম

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক

বিক্ষোভ মিছিলে সাধারণ মানুষের অংশগ্রহণও ছিলো চোখে পড়ার মতো। ছবি : সংগৃহীত

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবার রাজপথে নামলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। শনিবার (৭ ‍ডিসেম্বর) সকালে রাজধানীর মহাখালীর রাওয়া কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। জাহাঙ্গীর গেট, বিজয় স্মরণী হয়ে আবারও রাওয়া কমপ্লেক্সমুখী মিছিলে আওয়াজ ওঠে আধিপাত্যবাদ রুখে দেয়ার। দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ-আন্তর্জাতিক যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

জনগণের পাশে থাকার বার্তা দিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় রাজনৈতিক বিভাজন ভুলে এক থাকতে হবে সবাইকে। দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ঠেকাতে তারা প্রস্তুত। নতজানু নয়, পররাষ্ট্রনীতি হবে ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে।

বিক্ষোভ মিছিলে সাধারণ মানুষের অংশগ্রহণও ছিলো চোখে পড়ার মতো।

বিক্ষোভ মিছিলের আগে রাওয়া কমপ্লেক্সে সংক্ষিপ্ত সমাবেশে রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে এক থাকার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, ভারতের আচরণ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকির শামিল।

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশেও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। বলেন, দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে, সবাইকে মিলেই তা রুখে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App