×

জাতীয়

খাবার খেয়ে অসুস্থ শিক্ষকসহ ৫০ ছাত্র ঢামেকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম

খাবার খেয়ে অসুস্থ শিক্ষকসহ ৫০ ছাত্র  ঢামেকে

ছবি: সংগৃহীত

রাতের খাবার খেয়ে শিক্ষকসহ ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। রাজধানীর বংশাল থানার আল-জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, শনিবার (৭ ডিসেম্বর) খাবার খেয়ে রাত সোয়া ৮টা দিকে অসুস্থ হয়ে পড়লে তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

মাদ্রাসার শিক্ষক এহসানুর রহমান বলেন, বাইরের এক ব্যক্তি আজকে আমাদের রাতের খাবার দিয়েছিলেন। সেই খাবার খেয়ে আমাদের শিক্ষকসহ ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসক জরুরি বিভাগ থেকে তাদের মেডিসিন ওয়ার্ডে পাঠান। বর্তমানে মেডিসিন বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক  ফারুক হোসেন বলেন, বংশালের একটি মাদ্রাসার শিক্ষকসহ ৫০ শিক্ষার্থী অসুস্থ অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App