×

জাতীয়

সোনাসহ অভিনেত্রীর আটক নিয়ে ধোঁয়াশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ পিএম

সোনাসহ অভিনেত্রীর আটক নিয়ে ধোঁয়াশা

৭৩৩ গ্রাম সোনাসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রী জুথী আটক। ছবি: সংগৃহীত

বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী অনামিকা জুথী দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন। সম্প্রতি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রীসহ দুই যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৬৯ লাখ টাকা। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তাদের আটক করেন এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দারা।

আটক দুই যাত্রী হলেন ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

দীর্ঘদিন ধরেই বিনোদন জগত থেকে দূরে আছেন এ প্রজন্মের অভিনেত্রী অনামিকা জুথী। বর্তমানে তিনি পরিবার নিয়ে দুবাই থাকছেন। হঠাৎ করেই খবরের শিরোনামে এলেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনাম ঠিক এমন ৬৯ লাখ টাকার সোনাসহ বিমানবন্দরে আটক অভিনেত্রী জুথি।

এমন খবরের পর তার সঙ্গে যোগাযোগ করা হলে অনামিকা জুথী বলেন, আটক করার মতো কোনো ঘটনা ঘটেনি। ভুল তথ্য ছড়িয়েছে। তবে কিছু সোনা আমার সঙ্গে ছিল, তবে সেটার জন্য ট্যাক্স দিতে হয়। অলরেডি আমি ট্যাক্স দিয়েছি। প্রয়োজনীয় পেপারে সাইন হয়ে গেলেই বাসায় ফিরব। যেভাবে নিউজ হয়েছে তা দেখে আমি বিব্রত। কীভাবে এত বড় ভুল একটি তথ্য ছড়িয়েছে আমার বোধগম্য নয়। এটা আমার জন্য সম্মানহানিকর।

অন্যদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করলে দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইনসদৃশ নিখাদ সোনা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৬৮ লাখ ৯৬ হাজার টাকা। অনামিকা জুথী তার দুই হাতে চুড়িগুলো স্কচটেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এ ছাড়া সোনার অলঙ্কারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।

বিমানবন্দর সূত্র জানায়, দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটযোগে (দুবাই-চট্টগ্রাম-ঢাকা) দুবাই থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় অ্যাভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানযোগে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App