×

জাতীয়

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াতের আমিরের সৌজন্য সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:২২ পিএম

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াতের আমিরের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার বাংলাদেশস্থ বাস ভবনে এ সাক্ষাৎ করেন ডা. শফিকুর রহমান। এ সময় ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল হেড মি. টিম ডুকেট।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াত নেতা জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে সারাহ কুকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। কয়েক দিন পূর্বে ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্রিটিশ পার্লামেন্টের ওই সদস্যের মন্তব্যের প্রতিবাদ লিপি হাইকমিশনারের নিকট হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকারটি অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয়।

জামায়াতে ইসলামীর প্রতনিধি দলে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রফেসর ড. মাহমুদুল হাসান ও সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App