×

জাতীয়

আগরতলা অভিমুখে লংমার্চ করবে বিএনপির ৩ অঙ্গসংগঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম

আগরতলা অভিমুখে লংমার্চ করবে বিএনপির ৩ অঙ্গসংগঠন

ছবি: সংগৃহীত

আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে লংমার্চ করবে বিএনপির তিন অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা থেকে শুরু হয়ে আখাউরা সীমান্ত এলাকা পর্যন্ত যাবে এই লংমার্চ।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন যুবদল সভাপতি আবদুল মানায়েম মুন্না।

তিনি বলেন, ভারত সরকার কূটনীতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশটি একটি দাঙ্গাপ্রবণ রাষ্ট্র, তারা নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না। কতিপয় রাজনৈতিক নেতা উসকানিমূলক বক্তব্য ও ভারতীয় মিডিয়া অপপ্রচার চালিয়ে দেশের সাম্প্রদায়িকতা বিনষ্টের চেষ্টা করছে।

আরো পড়ুন: দুদক ও বিচার বিভাগকে শেখ হাসিনা দাসে পরিণত করেছিল: আসিফ নজরুল

শেখ হাসিনার পতন ভারতে মেনে নিতে পারছে না উল্লেখ করে যুবদল সভাপতি বলেন, গণহত্যাকারী হাসিনাসহ অনেককে আশ্রয় দিয়ে ভারত এখন অপরাধীদের আশ্রয়স্থল। দেশের বিরুদ্ধে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের গ্রেপ্তার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো চক্রান্তে আমরা সব সময় সোচ্চার থাকবো।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App