×

জাতীয়

বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন বিক্রম মিশ্রি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ পিএম

বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন বিক্রম মিশ্রি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক জোরদারের আশ্বাস দিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন করেন। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাই। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারে ভারত আগ্রহী।

সোমবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এসব কথা বলেন।

তিনি বলেন, সংকট কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক দুদেশ। ভারত অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে চায়। এ সময় তিনি পর্যটন এবং ব্যবসাক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আছে সেসব সমস্যা দূর করতে কাজ চলছে বলেও জানান।

আরো পড়ুন: তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো 

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক চায় ভারত। তিনি আরো বলেন, আমাদের মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির ওপর আক্রমণের মতো সাম্প্রতিক দুঃখজনক কিছু ঘটনার বিষয়ে আলোচনা হয়েছে। ভারত আশা করে সম্পর্ক বেগবান করতে বাংলাদেশ ইতিবাচক মানসিকতা নিয়ে বিষয়গুলো দেখবে। 

দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে দেশটির পররাষ্ট্র সচিব এমন বার্তাই দেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ জুলাই মঞ্চ মাতাবেন রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

২৪ জুলাই মঞ্চ মাতাবেন রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

ট্রাম্পের নতুন শুল্কে চাপে ভারতীয় ওষুধশিল্প

ট্রাম্পের নতুন শুল্কে চাপে ভারতীয় ওষুধশিল্প

হাতেনাতে ধরা পড়ল স্ত্রী, উল্টো স্বামীর গালে কষে চড়

হাতেনাতে ধরা পড়ল স্ত্রী, উল্টো স্বামীর গালে কষে চড়

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App