×

জাতীয়

বিচারক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করতে বললেন রাষ্ট্রপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পিএম

বিচারক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করতে বললেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনকে বিচারক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২৩ পেশ করার সময় রাষ্ট্রপতি এ কথা বলেন।

এ সময় কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাতকালে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপ্রধান জুডিশিয়াল সার্ভিস কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।

আরো পড়ুন: সীমান্তে হত্যার অসঙ্গতি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে: পররাষ্ট্র সচিব

রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, কমিশনের নেতৃত্বে জুডিশিয়াল সার্ভিস দক্ষতা ও অভিজ্ঞতায় এগিয়ে যাবে এবং দেশের বিচার ব্যবস্থায় সময়োপযোগী গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তীব্র গরমে বদলে যেতে পারে ২০২৬ বিশ্বকাপের ফুটবল

তীব্র গরমে বদলে যেতে পারে ২০২৬ বিশ্বকাপের ফুটবল

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App